11:41 pm, Friday, 6 November 2026

সেই রুমেল এখন কারাগারে

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় চুরির অপবাদে হাত-পা বেঁধে রুবেল মিয়া (১৫) ও জিবান আহমদ (১৬) নামে দুই কিশোরকে ভয়াবহ নির্যাতনের ঘটনায় জামিন চাইতে গিয়ে অভিযুক্ত আসামি খালিদ হাসান রুমেল ও তার দোকানের কর্মচারী পাপ্পু পালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার (১৯ জুলাই) বিকেলে প্রতিবন্ধী কিশোর রুবেল রবিরবাজারের বেঙ্গল ফুডের সামনে দিয়ে যাওয়ার সময় রুমেল মালবাহী গাড়ি থেকে পণ্য নামানোর জন্য তাকে ভাড়া করেন। এ সময় প্রতিবন্ধী ওই কিশোর একটি কোমল পানীয় নিয়ে যায়। বিষয়টি দেখে রুমেল তার দোকানের কয়েকজন কর্মচারীসহ প্রতিবন্ধী কিশোর রুবেলকে আটক করলে জিবান নামের আরেক কিশোর এগিয়ে গেলে দুজনকে বেঙ্গল ফুডের উপরে একটি জিম সেন্টারে নিয়ে হাত-পা বেঁধে রাত সাড়ে ৮টা পর্যন্ত নির্যাতন চালায়।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী রুবেলের ভাই রাসেল মিয়া থানায় অভিযোগ দিলে ঘটনার সঙ্গে জড়িত রুমেল ও তার দোকানের কর্মচারী পাপ্পুকে গ্রেপ্তার করে পুলিশ।

বাদি পক্ষের আইনজীবি এডভোকেট তোফায়েল আহমদ সবুজ জানান, গত বুধবার (১৯ জুলাই) খালিদ হাসান রুমেলসহ অনান্য আসামীরা ওই দুই কিশোরকে নির্যাতন করে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়ের করলে ওই দিন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরে কৌশলে খালিদ হাসান রুমেল ও পাপ্পু পাল জামিনে মুক্ত হন। আজকে বাদি পক্ষের আইনজীবী আদালতের কাছে নির্যাতনের ছবি নজরে আনলে দীর্ঘ শুনানির পর বিচারক অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার বাদী রাসেল মিয়া জানান, গত শুক্রবার অভিযুক্তরা জামিন পেয়ে অনেকের মধ্যে মিষ্টি বিতরন করেছে। এতে আমরা হতাশ হয়ে আদালতের শরণাপন্ন হ‌ই। যারা এখনো আটক হয়নি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করাই আমাদের দাবি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সেই রুমেল এখন কারাগারে

Update Time : 01:08:12 pm, Sunday, 23 July 2023