2:29 pm, Thursday, 23 April 2026

সৌদিতে আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার ৫ নারীসহ ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়। সদ্য মারা যাওয়া দুজন হলেন- শিরিনা আক্তার (৬০) ও রফিকুল ইসলাম (৫২)।

শিরিনা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৮৫২৮৩৯। তিনি ৭ জুলাই মারা যান।

রফিকুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৪২০০৪০। তিনি ৩ জুলাই মারা যান।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ বাংলাদেশি।

Tag :
About Author Information

Sirajul Islam

‘স্মার্ট কৃষি’ গড়তে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

সৌদিতে আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Update Time : 10:02:27 am, Tuesday, 12 July 2022