ডেস্ক রিপোর্ট :: বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে অলিম্পিক গেমস নারী ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তারা ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে। অলিম্পিকে নিজেদের ষষ্ঠ সেমিফােইনালে শুরু থেকে স্পেনের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে ব্রাজিল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই আত্মঘাতি গোলে এগিয়ে যায় তারা। এ সময় স্পেনের ইরিনি পারদেসের গায়ে লেগে বল জালে জড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৪) গাবি পোর্তিলহোর গোল পেলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিলের মেয়েরা। বিরতির পর ৭১ মিনিটে ব্যবধান হয় ৩-০। এ সময় আদ্রিয়ানা গোল করেন। অবশ্য ৮৫ মিনিটে স্পেনের সালমা পারালুয়েলো গোল করে ব্যবধান কমান। কিন্তু ৯০+১ মিনিটে ব্রাজিলের কেরোলিনের গোলে ব্যবধান বেড়ে হয় ৪-১। শেষ মুহূর্তে (৯০+১২) স্পেনের সালমা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে ব্যবধান কমে হয় ৪-২। কিন্তু সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শনিবার (১০ আগস্ট) রাতে ফাইনাল তথা স্বর্ণ পদকের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে ব্রোঞ্জ পদকের জন্য শুক্রবার রাতে লড়বে স্পেন ও জার্মানি।
10:59 pm, Thursday, 21 May 2026
News Title :
স্পেনকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:19:14 am, Thursday, 8 August 2024
- 652 Time View
Tag :
Popular Post






























