7:36 am, Wednesday, 23 September 2026

হার্ট অ্যাটাকের পর কেমন আছেন সুস্মিতা সেন?

অনলাইন ডেস্ক: সুস্মিতা সেন। তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী। ছকভাঙা যাপনে বিশ্বাসী এই নায়িকা মাস চারেক আগেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। চলতি বছরে ‘আরিয়া ৩’-এর শুটিং সেটে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

হার্ট অ্যাটাকের পর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে সুস্মিতার, বসেছে স্টেন্টও। সেই খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন নায়িকা। সুস্থ হয়ে শুটিংয়েও ফেরেন অভিনেত্রী। এত বড় একটা বিপদ পেরিয়ে এখন কেমন আছেন সুস্মিতা? সেই খবরও দিলেন নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তার জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে। নায়িকার কথায়, ‘আমার স্বাস্থ্যের অনেকটাই পরিবর্তন এসেছে। যার ফলে জীবনকে দেখার একটা নতুন দৃষ্টিকোণ পেয়েছি। এটি আমার জীবনের এমন এক পর্যায়, যা অনেক কিছু শিখিয়েছে। আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে, আরও বেশী নির্ভীক ও সতর্ক হয়েছি। নিজেকে ভাগ্যবতী বলে মনে হয়, জীবনের এই দিকটা দেখতে পাওয়ার জন্য। ’

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন শারীরিক অস্বস্তি অনুভব করেন সুস্মিতা সেন। কাজের ফাঁকে অভিনেত্রী হঠাৎ জানান, তার বুকে ব্যথা হচ্ছে। তখনই একজন চিকিৎসককে দিয়ে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানো হয় অভিনেত্রীর।

পরে চিকিৎসকের পরামর্শে সুস্মিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞরা তাকে দেখে জানান, অস্ত্রোপচার আবশ্যক। সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বসানো হয়। আরও একদিন পর্যবেক্ষণে রাখার পর ১ মার্চ হাসপাতাল থেকে ছুটি দেয়া হয় সুস্মিতাকে। তার অসুস্থতার জন্য মাঝে কাজ বন্ধ হয়ে গেলেও সুস্থ হয়ে ফিরে শেষ করেন ‘আরিয়া ৩’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ‘তালি’র ট্রেলার। শিগগির শুরু হবে প্রচার।

Tag :
About Author Information

Sirajul Islam

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

হার্ট অ্যাটাকের পর কেমন আছেন সুস্মিতা সেন?

Update Time : 01:14:23 pm, Tuesday, 1 August 2023