3:04 am, Saturday, 20 June 2026

৩০ মিনিটে ৩৫০ কোটি টাকার লেনদেন

ডেস্ক রিপোর্ট :: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সেই সঙ্গে ভালো গতি দেখা যাচ্ছে লেনদেনে। আধাঘণ্টার লেনদেনেই ডিএসইতে ৩৫০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামবৃদ্ধির মধ্য দিয়ে। যা লেনদেনের প্রথম আধাঘণ্টা অব্যাহত রয়েছে।

লেনদেনের শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে যাওয়ায় প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে যায়। আর ৩০ মিনিটের লেনদেনে বাড়ে ৫০ পয়েন্ট।

লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়ছে। এতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪৪ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৬ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দামবৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৫২ টাকা।

এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৭৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

৩০ মিনিটে ৩৫০ কোটি টাকার লেনদেন

Update Time : 08:32:37 am, Monday, 24 May 2021