1:06 pm, Friday, 22 May 2026

দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকা সফরে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জয়ের সম্ভাবনার জানান দিয়েছিল বাংলাদেশ নারী দল।

তবে ইস্ট লন্ডনে ১১৯ রানের জয় থেকে টনিক নিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। পোচেষ্টর্মে ৮ উইকেটে হেরে যাওয়ার পর বেনোনিতে সিরিজর শেষ ম্যাচে হেরেছে সর্বোচ্চ ব্যবধানে, ২১৬ রানে। এটা দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

সিরিজের শেষ ম্যাচে আত্মবিশ্বাসহীন বাংলাদেশ নারী দলকে গেছে দেখা। অনিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা নারী দলের রানের চাকায় পিষ্ঠ হয়েছে বাংলাদেশ নারী দল। দুই ওপেনার লরা উলভার্ট (১২৬) এবং তানজিম ব্রিটসের(১১৮) জোড়া সেঞ্চুরি, ওপেনিং জুটির রেকর্ড ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকা নারী দল করেছে ৩১৬/৪ স্কোর।দক্ষিণ আফ্রিকার এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর।

২০১৭ সালে পোচেস্টর্মে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩৭/৫ এবং একই ভেন্যুতে ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২৩/৮ তাদের সর্বোচ্চ দুটি স্কোর। তবে বাংলাদেশের বিপক্ষে যে কোনো দেশের নারী দলের শনিবারের স্কোরটাই সর্বোচ্চ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইনিংসের শুরু থেকেই ব্যাট চওড়া করেছে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি। ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেটহীন ৬০ রানে বড় স্কোরের আভাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল। ২৫৩ বলে ২৪৩ রানের রেকর্ড ওপেনিং জুটি ভেঙ্গেছেন পেসার মারুফা। তার আগে অধিনায়ক লরা উলভার্ট ১৩৪ বলে ১৩ চার, ১ ছক্কায় করেছেন ১২৬। উলভার্টের এটি ৫ম সেঞ্চুরি।

রিতু মনি’র বলে স্ট্যাম্পিংয়ে কাটা পড়েছেন ব্রিটস, তার আগে উদযাপন করেছেন ওডিআই ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। থেমেছেন ১২৪ বলে ৮ চার, ২ ছক্কায় ১১৮ রান শেষে।

দক্ষিণ আফ্রিকার মেয়েরা এদিন শেষ ৬০ বলে যোগ করেছে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান। যে পর্বে ১১টি বাউন্ডারির পাশে মেরেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৪টি ছক্কা। ৪৮তম ওভারে রিতু মনি’কে ৪টি বাউন্ডারি মেরেছেন শুন লুস। এই শুন লুস ১৭ বলে ৬ বাউন্ডারিতে করেছেন ৩৪ রান। আনিকা বোস ১৯ বলে ২৮ রানে ছিলেন অপরাজিত। বাংলাদেশ নারী দলের লেগ স্পিনার রাবেয়া এদিন শিকার করেছেন পর পর দুই উইকেট (২/৪৯)। অন্য দুটি উইকেট পেয়েছেন রিতু মনি (১/৩৯)ও মারুফা (১/৩৫)।

৩১৭ রানের টার্গেটটা দূরুহ হয়ে গেছে, তা ধরে নিয়ে সতর্ক ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪ ব্যাটারকে হারিয়ে (শামীমা ৬, মুরশিদা ৮, ফারজানা ৮, নিগার ২) ব্যাকফুটে নেমেছে বাংলাদেশ নারী দল। সেখান থেকে ৫ম উইকেট জুটির ৩৬ রানে ব্যবধান কমাতে পেরেছে শুধু। রিতুমনি করেছেন সর্বোচ্চ ৩৩ রান। দক্ষিণ আফ্রিকা নারী দলের বোলার খাকা (৩/১৫)ও নন্দিনি (৩/১০) ৩টি করে এবং মারিজান কেপ ২টি উইকেট (২/২১) পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকা নারী দল : ৩১৬/৪ (৫০.০ ওভারে)
বাংলাদেশ নারী দল : ১০০/১০ (৩১.১ ওভারে)
ফল : বাংলাদেশ নারী দল ২১৬ রানে পরাজিত।
প্লেয়ার অব দ্য ম্যাচ : তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা নারী দল।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়

Update Time : 08:54:18 am, Sunday, 24 December 2023