6:23 pm, Friday, 22 May 2026

বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর-ভিয়েতনাম

ডেস্ক রিপোর্ট : এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় দল মুখোমুখি হবে সিঙ্গাপুরের। বয়সভিত্তিক এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়েও একই দলকে পেয়েছে লাল-সবুজরা। আজ বৃহস্পতিবার (২৯ মে) হওয়া গ্রুপিংয়ে বাংলাদেশের গ্রুপে পড়েছে সিঙ্গাপুর ও ভিয়েতনাম।

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। ‘সি’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। এদের মধ্যে ২০১৮ সালের রানার্সআপ ভিয়েতনাম।
মালয়েশিয়ার কুয়ালা লামপুরে আজ বৃহস্পতিবার (২৯ মে) বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ৪৪টি দল ১১টি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বের টিকেটের জন্য লড়বে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ১১টি রানার্সআপ দলের মধ্যে সেরা চারটি পাবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ।
প্রতিযোগিতার ২০২২ সালের চ্যাম্পিয়ন সৌদি আরব এবারের বাছাইয়ে অংশ নিচ্ছে ঠিকই, তবে সামনের আসরে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে।

২০২৪ সালের সবশেষ আসরের বাছাইয়ে বাংলাদেশের অবস্থা সুখকর ছিল না মোটেও। সেবার গ্রুপ পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিল তারা। বিদায় নিয়েছিল গ্রুপের টেবিলের তলানিতে থেকে।
আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই হবে। এশিয়ার ৪৪টি দেশ ১১টি গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও চার সেরা রানার্সআপ উঠবে মূল পর্বে। ২০২৬ সালে এই টুর্নামেন্টের স্বাগতিক সৌদি আরব খেলবে সরাসরি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর-ভিয়েতনাম

Update Time : 11:22:49 am, Thursday, 29 May 2025