4:38 pm, Wednesday, 18 November 2026

৫ মিলিয়নের সেঞ্চুরি করেছেন মেহজাবীন

বিনোদন ডেস্ক :: বেশ কয়েক বছর ধরেই ভিউয়ের দিক থেকে রেকর্ড গড়ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এবার তার অর্জনের খাতায় যুক্ত হলো আরও একটি মাইলফলক। ৫ মিলিয়নের সেঞ্চুরি করেছেন তিনি! অর্থাৎ তার অভিনীত ১০০টি নাটক ৫ মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে।

সুখবরটি শেয়ার করা হয়েছে মেহজাবীনের ফেসবুক পেজ থেকে। সেখানে নাটকগুলোর নামসহ বলা হয়েছে, প্রত্যেকটি নাটক ৫০ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। যা দেশের ইতিহাসে বিরল একটি রেকর্ড।

এর আগে আরেকটি বড় রেকর্ড নিজের করে নিয়েছিলেন মেহজাবীন। সেটা হলো, তার অভিনীত ৩৩টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। যা এখনো পর্যন্ত দেশের কোনো অভিনয়শিল্পীর ক্ষেত্রে সর্বোচ্চ।

অবশ্য বিশাল এই অর্জনেও খুব বেশি উচ্ছ্বসিত নন মেহজাবীন। বলেন, ‘কোন নাটকে কত ভিউ হলো বা কী রেকর্ড হলো, আমি সেটা ভেবে কখনো কাজ করি না। সব সময় চেষ্টা করি দর্শক যেন আনন্দ পান, উপভোগ করেন। তবে কাজ করতে গিয়ে সাফল্য পেলে ভালো লাগে।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবীন বলেন, ‘ভক্তরা সবসময় আমার এত বেশি খেয়াল রাখেন এবং খোঁজ-খবর রাখেন; আমি সত্যি অবাক হই। আমার কাজ সম্পর্কে আমি নিজেও মনে হয় এতটা জানি না, তারা যতটা জানেন। তারা সবকিছুর খোঁজ-খবর রাখেন। কতটা নাটক করেছি, কোথায় কোন চ্যানেলে কয়টা গেল, কী কী কাজ করেছি, কোনটা কত ভিউ হলো সেসব খবর তারা রাখে। তা ছাড়া কত সুন্দর সুন্দর উপহার দেয় আমাকে বিভিন্ন সময়ে, আমি চমকে যাই। তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’

Tag :
About Author Information

Sirajul Islam

৫ মিলিয়নের সেঞ্চুরি করেছেন মেহজাবীন

Update Time : 06:47:56 am, Tuesday, 10 August 2021