6:37 pm, Friday, 22 May 2026

বানসালির সিনেমায় কাজ করতে চান কিয়ারা

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কিয়ারা আদভানি। চলচ্চিত্রাঙ্গনে নিজেকে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী।

গত বছরে মুক্তি পাওয়া তার শেরশাহ সিনেমাটির সাফল্য, তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে ধারণা এই অভিনেত্রীর। সিনেমার সাফল্যে তার ভক্তদের প্রত্যাশাও বেড়ে যায়। নিজের ক্যারিয়ারের এমন ব্যস্ততা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সেই সঙ্গে কাজ করতে গিয়ে ভক্তকুলের প্রত্যাশার বিষয়টি তাকে মাথায় রাখতে হচ্ছে।

অন্যদিকে বলিউডের অন্যতম গুণী পরিচালক সঞ্জয় লীলা বানসালি। একাধিক বিপুল বাজেট এবং সফল সিনেমার প্রযোজক পরিচালক তিনি তার সিনেমার ব্যাপারে বরাবরই খুব কড়া ও সেই সঙ্গে গোপনীয়তা বজায় রাখেন সিনেমার গল্পের।

সিনেমা প্রসঙ্গে এক চুল ছাড় দেন না এই পরিচালক। এমনকী সিনেমার নায়িকার ক্ষেত্রেও না। বলিউডের শিল্পীরা সবসময়ই এই নির্মাতার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন।

এবার সেই তালিকায় নাম লেখালেন কিয়ারা আদভানিও। ২০২২ সালেই সঞ্জয় লীলা বানসালির একটি সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে কিয়ারা। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, ‘বছর শেষ হওয়ার আগে তিনটি কাজ করতে চাই। সেগুলো হলো- বানসালির সিনেমায় স্বাক্ষর করা, আরও ভ্রমণ করা এবং সিনেমার কাজ চালিয়ে যাওয়া।’

চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে তার ‘যুগ যুগ জিও’, ‘ভুল ভুলাইয়া টু’, ‘গোবিন্দ নাম মেরা’ সহ বেশ কয়েকটি সিনেমা।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বানসালির সিনেমায় কাজ করতে চান কিয়ারা

Update Time : 01:32:41 pm, Monday, 7 March 2022