10:14 am, Friday, 17 April 2026

মৌলভীবাজার দুই দিনব্যাপি সাহিত্য মেলা শুরু

সোহেল আহমদ: বাংলা একাডেমীর সহযোগীতায় জেলা পযায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় ভাবে তুলে ধরার লক্ষ্যে মৌলভীবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপি জেলা সাহিত্য মেলা।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপি সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবুল মনসুর এর সভাপতিত্বে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। আরো অতিথি হিসাবে বক্তব্য রাখেন অসিম কুমার উকিল এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বাংলা একাডেমী পরিচালক নুরুন্নাহার খানম।

দুই দিনে এই সাহিত্য মেলায় জেলার তিনজন সাহিত্যিকের নির্বাচিত তিনটি প্রবন্ধ নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য বিষয়ে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই সাহিত্য মেলায় জেলার প্রায় শতাধিক কবি ও সাহিত্যিক অংশ গ্রহন করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার দুই দিনব্যাপি সাহিত্য মেলা শুরু

Update Time : 08:59:31 am, Tuesday, 8 November 2022