1:34 pm, Friday, 22 May 2026

সুযোগ কাজে লাগাতে পারলেন না মোসাদ্দেক

ক্রীড়া ডেস্ক :: মোহাম্মদ মিথুনের জায়গায় সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন রান পেলেন না। ১২ বলে ১০ রান করে লাকশান সান্দাকানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিম-সাকিবের দ্রুত বিদায়ের পর মুশফিকুর রহিমের সঙ্গে ইনিংস মেরামতের দায়িত্ব নেন লিটন দাশ। তবে ১২তম ওভারে এসে ধৈর্য হারান এই ওপেনার। লক্ষণ সান্দাকানের সাধারণ মানের বলটি শর্টে ফিল্ডিং করা ধনাঞ্জয়া ডি সিলভার হাতে তুলে দেন। ৪২ বলে ২টি চারে ২৫ রান করেছেন লিটন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান তামিম ইকবাল। ইনিংসের প্রথম ওভারে ৩টি চারে ১৩ রান করা আক্রমণাত্মক তামিম দ্বিতীয় ওভারে আসা দুশমন্থ চামেরার প্রথম বলেই এলবির ফাঁদে পড়েন। একই ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত শূন্য রানে এলবি হয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান।

এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে। যেখানে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ মে) খেলা শুরু হয় দুপুর ১টায়। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে টাইগাররা। আর এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সুযোগ কাজে লাগাতে পারলেন না মোসাদ্দেক

Update Time : 09:58:10 am, Tuesday, 25 May 2021