ডেস্ক রিপোর্ট : বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজন মারা গেছেন। এতে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো। এছাড়া এ ঘটনায় একজন হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস মহাসড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনাকবলিত বাস অটোরিকশার আগুনে ভস্মীভূত হয়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
5:04 pm, Wednesday, 18 November 2026
News Title :
বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:23:40 am, Thursday, 23 February 2023
- 487 Time View
Tag :
Popular Post























