1:49 am, Wednesday, 17 June 2026

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

ডেস্ক রিপোর্ট : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হালান বনভূমি এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। সন্ধ্যা থেকে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

অভিযানের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে বিচ্ছিন্নতাবাদীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। তুমুল গোলাগুলির মধ্যে সেনাবাহিনীর তিন সেনা নিহত হন।

অভিযান এখনো চলছে বলে এক টুইটে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কোর।

ওই টুইটে ১৫তম কোর বলেছে, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলগ্রামের হালানে ৪ অগাস্ট অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে তিন সেনা আহত হন ও পরে মারা যান। তল্লাশি অভিযান চলছে।’

ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে অভিযান জোরদার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

এর আগে এপ্রিল ও মে মাসে কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় দুটি পৃথক হামলা ও গোলাগুলির ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ কমান্ডোসহ ১০ সেনা নিহত হয়েছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

Update Time : 07:34:07 am, Saturday, 5 August 2023