স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের থানাবাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মুন্সি মিয়া মারা গেছেন। গত বৃহস্পতিবার ( ২০ ডিসেম্বর) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহত মুন্সি মিয়ার পিতা মনাই মিয়া বাদী হয়ে থানার বাজারের ৭জন ব্যবসায়ীকেসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। অভিযুক্তরা হল গয়ঘর গ্রামের মৃত মাস্টার মিয়ার পুত্র অলি মিয়া ব্যবসায়ী ,রায়পুর গ্রামের মাসুক আহমদের পুত্র নেছার আহমদ,গয়ঘর গ্রামের সামার উদ্দিন মিয়ার পুত্র মুন্না মিয়া ,আইনপুর গ্রামের সুনাম মিয়ার পুত্র মন মিয়া,রায়পুর গ্রামের মোঃপতুল মিয়ার পুত্র অপু মিয়া,গয়ঘর গ্রামের সামার উদ্দিন পুত্র মো: আকিকুল মিয়া,কনকপুর গ্রামের সুনিল বৈদ্য পুত্র মিটন বৈদ্য।
উল্লেখ্য,গত (২০ ডিসেম্বর) স্থানীয় থানাবাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা আনোয়ার মিয়ার সাথে প্রতিদ্ধন্ধী প্রার্থী ব্যবসায়ী অলি মিয়া ছিলেন । নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এ সংঘর্ষে আনোয়ার মিয়ার ভাতিজা মুন্সি মিয়া গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৌলভীবাজার সদর হাসপাতালে সে মারা যায়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, থানারবাজারে বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মুন্সি মিয়া মারা গেছেন। নিহতের পরিবারের মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদেরকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।
10:17 pm, Thursday, 21 May 2026
News Title :
মৌলভীবাজার থানার বাজারে বণিক সমিতির নির্বাচনীয় সংঘর্ষে আহত মুন্সি মিয়ার মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:35:15 pm, Wednesday, 21 December 2022
- 268 Time View
Tag :
Popular Post

























