9:53 am, Friday, 22 May 2026

জুড়ীতে অবিনব কায়দার গরু চোরি: গরুসহ মিনি কার  আটক 

হারিস মোহাম্মদ:  মৌলভীবাজার জেলার জুড়ীতে অবিনব কায়দার গরু চোরির সময় গরুসহ একটি মিনি কার  আটক করেছে এলাকাবাসী।এ সময় চুরির গরু উদ্ধার করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন গরুর মালিক এমন অভিযোগ উঠেছে।
চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ আগষ্ট) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে ঘটেছে।
জানা যায়, কচুরগুল এলাকার কবির মিয়ার একটি গরুর বাছুর প্রতিদিনের মত ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন নিজের চাষকৃত ধানের জমির কাছে। বিকেলে হঠাৎ গরু না দেখে আশেপাশে খোঁজ করেন তিনি। পরে আশেপাশের কয়েকজন শিশু জানান একটি মিনি কারে করে কয়েকজনকে তারা ঘুরাঘুরি করতে দেখেছেন। এ ঘটনা এলাকায় জানাজানি  হলে মুঠোফোনে সবাই চারদিকে যোগাযোগ করেন। কিছুক্ষনের মধ্যে খবর আসে গাড়িটি পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকায় গেলে স্থানীয়রা রাস্তায় গাছ ফেলে গাড়িটি আটকের চেষ্টা করে। কিন্তু চোর চক্র বাঁধা অতিক্রম করে গরু ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় চোরকে ধাওয়া করলে সমনভাগ চা বাগানে  গরু ফেলে রেখে কার নিয়ে পালায় চোর চক্র। মিনিকারের পিছু পিছু মোটরসাইকেল নিয়ে তাড়া করে বেশকয়েকজন যুবক পাথারিয়া চা বাগানের শ্রমিকদের সহযোগীতায় গাড়িটি আটক করেন। গাড়িটি আটক করে ১০ নং দক্ষিন ভাগ ইউনিয়ন পরিষদে নিয়ে যান গরুর মালিক সহ এলাকাবাসী। সেখানে গিয়ে গরুর মালিক পক্ষের লোকজন গাড়িসহ গরুটি জুড়ীতে নিয়ে আসার কথা বললে স্থানীয় কয়েছ আহমদ গরুর মালিকপক্ষের একজনকে মারধর করে।
কচুরগুল এলাকার জুবের আহমদ বলেন, আমরা চোরি হওয়া গরুটি  বেশ কয়েক কিলোমিটার দূরে এসে জামকান্দি এলাকার মানুষের সহযোগীতায় আটক করি। চোর চক্রের পক্ষ হয়ে আমাদের একজনকে মারধরের বিষয়টি খুবই দুঃখজনক।
গরুর মালিক কবির উদ্দিন বলেন, এ চোর চক্র আমাদের এলাকায় অভিনব কায়দায় বেশকয়েকটি গরু চুরি করেছে। আমরা চুরির ঘটনার সুষ্ঠু বিচার চাই।
 ইউপি সদস্য মাইনুদ্দিন, জয়নাল ইসলাম ও এমদাদুল ইসলাম চৌধুরী মাছুৃম বলেন,  জামকান্দি এলাকার লোকজনের সহযোগিতায় গাড়িও গরু আটক করা হয়েছে। এব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে গাড়ির মালিককে বের করে প্রকৃত  চোরের শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।
জুড়ী থানার এসআই অঞ্জন কুমার দাস বলেন, গরু চুরির বিষয়ে থানায় একটি জিডি  হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

জুড়ীতে অবিনব কায়দার গরু চোরি: গরুসহ মিনি কার  আটক 

Update Time : 02:35:37 pm, Wednesday, 16 August 2023