1:31 am, Tuesday, 10 November 2026

প্রতিদিনই আমার বিরুদ্ধে মামলা হয়!

ডেস্ক রিপোর্ট : ভারতীয় মডেল উরফি জাভেদ নিজের পোশাক ও ফ্যাশনের জন্য বরাবরই আলোচনায় থাকেন। নিজের পোশাকের কারণে কখনো খুনের হুমকিও পেয়েছেন, কখনো বা সমালোচনার মুখে পড়েছেন। তবুও দমে যাননি এ মডেল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি বলেন, এক ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা বলা হয়েছিল তাকে। রাজি না হওয়ায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠান নির্মাতারা তাকে।

উরফি এ ঘটনায় খুব ভয় পেয়েছিলেন। এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। সেদিনের সে ঘটনাই আজ তাকে আরও সাহসী করে তুলেছে।

মডেল জানান, ‘ আমার ক্যারিয়ারের আগেও আমি আইনি সমস্যার মুখোমুখি হয়েছি। একটি ওয়েব সিরিজে আমাকে অন্তরঙ্গ দৃশ্য করতে বলা হয়েছিল, যা করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ না করায়,সেই দৃশ্যের অভিনয়ে না বলে দেওয়ায় আমাকে ৪০ লাখ টাকার টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছিল। আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম এবং আত্মহত্যার চিন্তাও করেছিলাম।’

ঐ ঘটনায় বদলে গেছেন উরফি। তিনি জানান, ‘এখন আর ভয় পাইনা আমি। আজও প্রচুর আইনি নোটিশ আসে। আমার বিরুদ্ধে প্রচুর মামলা দায়ের করা হয়।

প্রতিদিনই আমার বিরুদ্ধে কোনও না কোনও মামলা হয়ে থাকে। সেদিনের ঘটনার পর থেকে আমি আর ভয় পাই না। এগুলো আমার কাজের অংশ এখন। আমার মনে হয়, কোনও ঘটনা থেকে শিক্ষা নিলে পরে সেগুলিই সাহায্য করে।’

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

প্রতিদিনই আমার বিরুদ্ধে মামলা হয়!

Update Time : 07:28:07 am, Wednesday, 23 August 2023