1:48 am, Wednesday, 10 December 2025

কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যা মামলার আসামী ময়মনসিংহ থেকে গ্রেফতার

 আকরামুল রাজ্জাক চৌধুরী,কমলগঞ্জঃ  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বহুল আলোচিত শিক্ষিকা রোজিনা বেগম হত্যা মামলার পলাতক আসামী আবুল হোসেন ওরফে সোনা (৫০) কে ময়মনসিংহের নান্দাইল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতায় গত মঙ্গলবার (৩ জুলাই) রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিক অভিযানে ব্যর্থ হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে নান্দাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল হোসেন কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামের মৃত তৈমুছ মিয়ার ছেলে এবং মামলার অন্যতম পলাতক আসামী।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “গত ২৬ মে শিক্ষিকা রোজিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় (নং-১৩/২৫) আবুল হোসেন অন্যতম অভিযুক্ত। তাকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রধান আসামীকেও আটকের জোর চেষ্টা চলছে।”
ঘটনার পটভূমি:
উল্লেখ্য, গত ২৬ মে সকাল ১০টার দিকে কমলগঞ্জের ভাসানীগাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে থাকেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। এই ঘটনায় আপত্তি জানালে নিহত রোজিনার বোনজামাই জালাল আহমদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে তাকে রক্ষায় এগিয়ে আসেন রোজিনার ভাই হারুন মিয়া, ভাবী নুরুন নাহার লুবনা ও রোজিনা বেগম। প্রতিপক্ষরা তাদের ওপরও দা ও বল্লম দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহত রোজিনার বয়স ৩২ বছর এবং তিনি একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার একমাত্র শিশু সন্তানের বয়স ১০ বছর। এ ঘটনায় নিহতের ভাই শাহজাহান আহমদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যা মামলার আসামী ময়মনসিংহ থেকে গ্রেফতার

Update Time : 04:40:49 pm, Friday, 4 July 2025