পর্তুগালে আল ইসলাহ’র মি‘রাজুন্নবী (সা.) মাহফিল ও ফখরুল ইসলাম সভাপতি, কাওছার আহমদকে সেক্রেটারী করে কাউন্সিল অনুষ্ঠিত;
আনজুমানে আল ইসলাহ পর্তুগাল শাখার উদ্যোগে পবিত্র মি‘রাজুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং কাউন্সিল অধিবেশন (২০২৬–২০২৮) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার রাত ৮ ঘটিকায় লিসবনের মার্তিম মনিজ এলাকায় অবস্থিত স্থানীয় নবাবজি কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। Video Link
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওছার আহমদের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইউকে আনজুমানে আল ইসলাহ’র জয়েন্ট সেক্রেটারি এবং দ্য ব্রিটিশ মুসলিম স্কুলের চেয়ারম্যান জননেতা মাওলানা এম. এ. কাদির আল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আনজুমানে আল ইসলাহ’র দাওয়াতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমগুলোকে আরও সুসংগঠিত ও গতিশীল করা আমাদের সবার দায়িত্ব।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত সদস্যদের সামনে ২০২৬–২০২৮ সেশনের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি উল্লেখ করে তা অনুমোদনের ঘোষণা দেন।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন কাওছার আহমদ।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল আমিন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন হাফিজ জয়নুল আবেদীন এবং অর্থ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ।
এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: মোঃ আব্দুল মুহিত
সহ-সভাপতি: কামরুল ইসলাম
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা আমিনুর রহমান আফসর
সহ-সাংগঠনিক সম্পাদক: মনসুরুল আলম
সহ-অর্থ সম্পাদক: এইচ. কে. এম. নোমান
প্রচার সম্পাদক: মোঃ ছালেহ আহমদ
অফিস সম্পাদক: মোঃ ছফিউজ্জামান ছাবিল
সহ-অফিস সম্পাদক: মোঃ আহবাব হোসেন চৌধুরী।
এরই সাথে সংগঠনের সিনিয়র ব্যাক্তিবর্গদের নিয়ে জনাব সাইফুর রহমান সুমন সাহেবকে প্রধান করে এক উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির উপদেষ্টাগনসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন কমিটির উপদেষ্টা ও আলামাদা জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা ইকবাল মিয়া, হাফিজ আব্দুর রহিম, মোঃ হাবিবুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ এবং জয়েন্ট সেক্রেটারি ছানি সুমন।
মাহফিল ও কাউন্সিল অধিবেশনে পর্তুগালের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মোঃ আজিম উদ্দীন, ফ্রান্স আল ইসলাহ’র দায়িত্বশীল মোঃ খালেদ আহমদ, মোঃ মাহবুবুর রহমান, হিফজুর রহমান, এমাদ আহমদ, ইব্রাহিম হাসান, মোঃ আব্দুর রহমান প্রমুখ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামীর সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে উপদেষ্টা মাওলানা নাজিম উদ্দীনের পরিচালনায় মিলাদ, বিশেষ দোয়া ও রাতের আপ্যায়নের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক 


























