6:48 am, Wednesday, 17 December 2025

পিএসজির বড় জয়ের দিনে গোলহীন মেসি-নেইমার

ডেস্ক রিপোর্ট : কাতার বিশ্বকাপের আগে সর্বশেষ ক্লাব ম্যাচে বড় জয় পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি। রোববার (১৩ নভেম্বর) অসেরকে ৫-০ গোলের ব্যবধানে হারায় তারা। পিএসজির হয়ে এমবাপ্পে গোল পেলেও গোলের দেখা পাননি মেসি ও নেইমার।

পিএসজির হয়ে এদিন শুরুতেই দলকে লিড এনে দেন এমবাপ্পে। ম্যাচের ১১ মিনিটে পর্তুগিজ ফুলব্যাক নুনো মেন্দেজের সহায়তায় গোল করেন তিনি। চলতি মৌসুমে এটি তার ১৯তম গোল। প্রথমার্ধের বাকি সময় আর গোল করতে না পারলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোলের দেখা পায় পিএসজি। স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলারের গোলে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। এই গোলটিতেও সহায়তা করেন মেন্দেস। ম্যাচের ৫৭ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় পিএসজি। দ্বিতীয় গোল করা সোলারের সহায়তায় এই গোলটি করেন রাইটব্যাক আশরাফ হাকিমি।

ম্যাচের ৮১ মিনিটে চতুর্থ গোলটি করেন রেনাতো সানচেস আর ম্যাচের ৮৪ মিনিটে পিএসজির হয়ে পঞ্চম গোলটি করেন হুগো একিটেকে।

Tag :
About Author Information

Sirajul Islam

পিএসজির বড় জয়ের দিনে গোলহীন মেসি-নেইমার

Update Time : 07:13:28 am, Monday, 14 November 2022