9:07 am, Wednesday, 25 November 2026

প্রিয় কর্মস্থল থেকে পীর হাবিবুরকে অশ্রুসিক্ত বিদায় জানালেন সহকর্মীরা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের নামাজে জানাজা প্রিয় কর্মস্থল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

এসময় পীর হাবিবুর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানান তার প্রিয় কর্মস্থলের দীর্ঘদিনের সহকর্মীরা। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের তার দীর্ঘ দিনের সহকর্মীরা।

এছাড়াও কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ২৪, নিউজ টোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটাল ও টি স্পোর্টসের সাংবাদিক ও সকল কর্মীরা জানাজায় অংশ নেয়।

জানাজা শেষে এক হৃদয় বিদারক এক দৃশ্যের অবতারণা হয়। মরদেহ দেখে তার সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। চির বিদায়ের আগে শেষবারের মতো সহকর্মী পীর হাবিবুর রহমানকে দেখতে ভীড় করেন সকলে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পীর হাবিবুর রহমানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হয়।

এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে পীর হাবিবুর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা সম্পাদক শামসুর নাহার চাপা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, নগরের নেতা মোর্শেদ কামাল, মিরাজ হোসেন, গোলাম সরোয়ার কবির, আব্দুল মতিন ভূইয়া, জগলুল কবির, আক্তার হোসেন, রিয়াজ উদ্দিন রিয়াজ, শরিফুল ইসলাম শরিফ, গিয়াস উদ্দিন পলাশ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ তাজ, কেন্দ্রীয় ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, জাতীয় পার্টি, আন্তজাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে, রাবির ব্যাচ ৮৭, আমরা মুক্তিযাদ্ধা সন্তান, বাংলাদেশ আবৃত্তি পরিষদ, ফুটবলার কায়সার আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ এশা রাজধানীর উত্তরা ৪ নং সেক্টর পার্ক জামে মসজিদে কলামিস্ট পীর হাবিবুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পীর হাবিবুর রহমানের মৃত্যুতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ গভীরভাবে শোকাহত। তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।

আগামীকাল সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে পীর হাবিবুর রহমানের মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।

Tag :
About Author Information

Sirajul Islam

রোগীদের সেবায় মানবিক উদ্যোগবড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভাব্যইউপি চেয়ারম্যান প্রার্থী গনির৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার

প্রিয় কর্মস্থল থেকে পীর হাবিবুরকে অশ্রুসিক্ত বিদায় জানালেন সহকর্মীরা

Update Time : 11:37:23 am, Sunday, 6 February 2022