10:36 pm, Sunday, 18 January 2026

বিডিআর কল্যাণ পরিষদ মৌলভীবাজারের মানববন্ধন

এনামুল হক আলম: পিলখানায় হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ-মৌলভীবাজার। এসময় মৃত ও জীবিত অনেক বিডিআর সদস্যের স্বজনরা উপস্থিত ছিলেন।

আজ বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এটা বিডিআর বিদ্রোহ ছিলো না, পরিকল্পিতভাবে সেনা সদস্যদের হত্যা করা হয়েছে ও বিডিআর সদস্যদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। এখনো অনেক বিডিআর সদস্য জেলখানায় আছেন, তাদের অনেকের সাজা শেষ হলেও এখনো জেল খাটছেন। সবাইকে অবিলম্বে মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহালেরও দাবি ও বিডিআর সদস্য মানবেতর দিনযাপন করছেন, অনেকের বাড়ি-ঘর ভেঙে পড়েছে, টাকার জন্য কাজ করাতে পারছেন না বলেও জানান তারা। পিলখানা হত্যাকাণ্ড একটি সাজানো হত্যাকাণ্ড ছিলো। যাদের চাকরি গিয়েছে ও যারা ভুক্তভোগী হয়েছেন, তাদের পুনর্বাসনের দাবিও জানান।

পিলখানা হত্যাকাণ্ডে শাহাদৎ বরণকারী ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের পরবর্তী তদন্ত বা জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যে সকল নিরীহ বিডিআর সদস্যদের নির্যাতনপূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ ও মৃত সকল পদবীর পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন করতে হবে। তদন্ত বা জিজ্ঞাসাবাদে নিযুক্ত জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্তপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগ ও সাজা শেষকারী বিডিআর সদস্য যারা প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬বছর যাবৎ কারা অন্তরীন আছেন, তাদেরকে জামিন অথবা মামলা হতে অব্যাহতি দিয়ে মুক্ত করতে হবে।

এসময় বক্তব্য রাখেন- হাবিলদার ফজলুল হক, সুবেদার মোতালেব হোসেন, হাবিলদার শিশির আহমদ, সিপাহী গিয়াস উদ্দিন, মৃত হান্নানের মেয়ে মুনমুন নাহার প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

বিডিআর কল্যাণ পরিষদ মৌলভীবাজারের মানববন্ধন

Update Time : 07:44:41 am, Wednesday, 27 November 2024