4:13 pm, Thursday, 12 March 2026

বড়লেখার দক্ষিণভাগ হাইস্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের চারটি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ হলেন- ফয়ছল ইবনে মুমিত (প্রাপ্ত ভোট ৩৮০), মো. বদরুল ইসলাম (প্রাপ্ত ভোট ৩০১), সেবুল আহমদ (প্রাপ্ত ভোট ২৮৬) ও আমির উদ্দিন (প্রাপ্ত ভোট ২৮৪)।

নির্বাচনের রিটার্নিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন ও নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ঝুটন কান্তি পাল।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

বড়লেখার দক্ষিণভাগ হাইস্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন

Update Time : 01:33:48 pm, Wednesday, 19 January 2022