4:53 am, Friday, 17 April 2026

রাজনগরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফার্নিচার ব্যবসার আড়ালে তারা মাদক ব্যবসায় করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাকৃতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের কমরু মিয়ার ছেলে আলী হোসেন (৩৫) ও টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের ছালামত মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)।

রবিবার রাত ১১ টার দিকে সদর ইউনিয়নের ময়নার দোকান এলাকায় আলেয়া ফার্নিচার মার্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আলী হোসেন ফার্নিচার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ কাজে তাকে সহযোগীতা করতেন কর্মচারী সুমন মিয়া। বিভিন্ন মাধ্যমে তাদের মাদক ব্যবসা সম্পর্কিত তথ্য পুলিশের কাছে গেলেও নির্ভরযোগ্য তথ্য না থাকায় পুলিশের ধরাছোঁয়া থেকে নিজেদের আড়াল করে রেখেছিলো তারা। তাদের কাছে ইয়াবা ট্যাবলেট রয়েছে এমন সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাজনগর থানার উপ পরিদর্শক মো. কামাল উদ্দীনসহ একদল পুলিশ রবিবার রাতে ওই ব্যাবসায় প্রতিষ্ঠানে অভিযান চালান। এসময় তাদেরকে তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজনগর থানায় মামলা (নং-২৪; তাং২৯/০৮/২২) হয়েছে।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, তারা দীর্ঘদিন ধরে ফার্নিচার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে এ কথা এলাকার সচেতন মানুষরা পুলিশকে জানিয়েছেন। সুনির্দিষ্ট তথ্য পেয়ে রবিবার রাতে তাদেরকে নিজেদের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে আটক করে তল্লাশি করলে ১৮০ পিস ইয়াবা পাওয়া যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজনগর থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজনগরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 09:54:30 am, Monday, 29 August 2022