6:22 am, Friday, 17 April 2026

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, পুলিশি তৎপরতায় অল্প সময়ে আসামী গ্রেফতার

এম এ হামিদ: মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখলা চা বাগান এলাকার হাজারীবাগে ১০ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রায় ষাট বছরের একজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী ও আত্মীয়রা জানান, বুধবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণীতে পড়–য়া(১০) বছরের মেয়েটি পাশ্ববর্তী নজরুলের বাড়িতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আসামী মো: হানিফ(৫৮) তাকে লেচু ও টাকা দেয়ার লোভ দেখিয়ে কাদির মিয়ার লেবু বাগানের একটি ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় সে মেয়েটিকে ২০ টি টাকাও দেয়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে চিৎকার চেচামেছি করলে তার আত্মীয়-স্বজনরা তাকে নিয়ে কমলগঞ্জ থানায় রাত ৯টায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের সাথে সাথে পুলিশ তৎপর হয়ে আসামী হানিফকে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাস রাত সাড়ে ১০ টায় গ্রেফতার করেন।
শিশুটির চাচা জানান, বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে হাজারিবাগ এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। তিনি বলেন, দোষীর দৃষ্ঠান্তকারী শাস্তি চান যাতে করে এভাবে আর কোনও শিশুর সতিত্ব নষ্ঠ না হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক(এসআই) অনিক রঞ্জন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী মো: হানিফকে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে গ্রেফতার করেছেন। তিনি বলেন, সে স্টেশনে গিয়ে চট্রগ্রামের টিেিকট কেটে পালিয়ে যেতে চেয়েছিল। তিনি আরও বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে মেয়েটিকে ডেকে নিয়ে যাবার ঘটনা স্বীকার করে বলেছে, সে মেয়েটির ফুফা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, পুলিশি তৎপরতায় অল্প সময়ে আসামী গ্রেফতার

Update Time : 03:58:31 am, Thursday, 18 May 2023