12:18 am, Wednesday, 25 November 2026

অঘটনের জন্ম দিলো ওমান

ডেস্ক রিপোর্ট:বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ওমান। আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ওমান। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম টেস্ট প্লেয়িং কোন দলকে হারালো ওমান।

সোমবার (১৯ জুন) ‘বি’ গ্রুপে বুলাওয়ের অ্যাথলেটিক ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওমান।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে জর্জ ডকরেল ও হ্যারি টেক্টরের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান করে আয়ারল্যান্ড। ৮৯ বলে অপরাজিত ৯১ রান করেন ডকরেল। ৮২ বলে ৫২ রান করেন টেক্টর। বল হাতে ওমানের বিলাল খান ও ফায়াজ বাট ২টি করে উইকেট নেন।

২৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের অর্ধশতকে ১১ বল বাকী থাকতেই অবিস্মরণীয় জয় তুলে নেয় ওমান। ওপেনার কাশপ প্রজাপতি ৭৪ বলে ৭২, আকিব ইলিয়াস ৪৯ বলে ৫২ ও অধিনায়ক জিশান মাকসুদ ৬৭ বলে ৫৯ রান করেন। মোহাম্মদ নাদিম ৫৩ বলে অপরাজিত ৪৬ এবং শোয়েব খান অপরাজিত ১৯ রান কর ওমানের জয় নিশ্চিত করেন। আয়ারল্যান্ডের জশ লিটল ও মার্ক অ্যাডায়ার ২টি করে উইকেট নেন।

Tag :
About Author Information

Sirajul Islam

রোগীদের সেবায় মানবিক উদ্যোগবড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভাব্যইউপি চেয়ারম্যান প্রার্থী গনির৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার

অঘটনের জন্ম দিলো ওমান

Update Time : 06:46:21 am, Tuesday, 20 June 2023