6:24 am, Tuesday, 14 July 2026

অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিং নিলো জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক :: হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। হারারেতে টানা তিন ম্যাচেই টসে হেরেছে বাংলাদেশ।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অর্থাৎ বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আজ যে দল জিতবে, তারাই ট্রফি হাতে নেবে। অর্থাৎ বলা যায়, অঘোষিত ফাইনাল আজকের ম্যাচটি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। স্বাগতিকরা পায় ২৩ রানের জয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিং নিলো জিম্বাবুয়ে

Update Time : 11:09:27 am, Sunday, 25 July 2021