2:19 am, Friday, 22 May 2026

অধৈর্য হয়ে ফিরলেন সাকিব

ক্রীড়া ডেস্ক :: সময় নিয়ে ব্যাট করছিলেন। কিন্তু সেট হয়েও আউট হয়ে গেলেন সাকিব আল হাসান। ৩৪ বলে ১৫ রানের ধীরগতির এক ইনিংস খেলে সাজঘরের পথ ধরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তাতে বেশ বিপদেই পড়েছে বাংলাদেশ। এ প্রতিবেদক লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। তামিম ইকবাল ২৭ আর মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা। দুশমন্ত চামিরার দ্রুতগতির এক ডেলিভারিতে (১৪৬.৫ কিলোমিটার/ঘন্টা) ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ হন লিটন।

এ নিয়ে সর্বশেষ পাঁচ ইনিংসে তৃতীয়বারের মতো শূন্যতে আউট হলেন ডানহাতি এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের মার্চে ১৭৬ রানের ইনিংসের পর সাত ইনিংসে পঁচিশের ঘরও ছুঁতে পারেননি একবার।

দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর সাকিব আর তামিম দেখেশুনে এগোচ্ছিলেন। দুজনই অবশ্য একটু ধীরগতিতে ব্যাট করতে থাকেন, তবু জুটিটা মোটামুটি জমে উঠেছিল। কিন্তু ৩৮ রানের এই জুটিটি ভেঙে যায় ইনিংসের ১৩তম ওভারে।

দানুশকা গুনালিকার স্লোয়ার ঘূর্ণি ডেলিভারি ডাউন দ্য উইকেটে গিয়ে বোলারের মাথার ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বলের গতি বুঝতে না পেরে ব্যাট চালিয়ে লংঅনে সহজ ক্যাচ হন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৪৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

অধৈর্য হয়ে ফিরলেন সাকিব

Update Time : 08:47:31 am, Sunday, 23 May 2021