3:17 pm, Wednesday, 18 November 2026

এবার ‘সব বিষয়’ নিয়ে মুখ খুলছেন তামিম

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে ছাড়াই ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি।

টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দাবি করা হচ্ছে, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি।

এদিকে, নানা গুঞ্জনের মধ্যেই ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম। তিনি লিখেছেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।

গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

এবার ‘সব বিষয়’ নিয়ে মুখ খুলছেন তামিম

Update Time : 07:33:26 am, Wednesday, 27 September 2023