2:21 pm, Thursday, 23 April 2026

কাল চট্টগ্রামে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

আজ শনিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলনের সৈনিক, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

হরতাল শান্তিপূর্ণভাবে সফল করতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘স্মার্ট কৃষি’ গড়তে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

কাল চট্টগ্রামে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

Update Time : 08:57:00 am, Saturday, 4 November 2023