কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার টিলাগাঁও পৃথিমপাশা ও পৌর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় অভিযুক্ত এসব আসামীদের গ্রেফতার করা হয়। ১৫ ডিসেম্বর রোববার তাদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন -টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক, পৃথিমপাশা ইউনিয়নের বুধপাশা গ্রামের নূর মিয়া, সম্মান গ্রামের আব্দুল মুনিম সোহেল এবং পৌরসভার শিবির এলাকার আব্দুল ওয়াহিদ। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, গ্রেফতারকৃতরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা মামলার অভিযুক্ত আসামী। রোববার সকালে মৌলভীবাজার আদালতে হাজির করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।
12:16 am, Saturday, 22 August 2026
News Title :
কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:22:05 am, Sunday, 15 December 2024
- 334 Time View
Tag :
Popular Post





























