6:45 pm, Sunday, 19 July 2026

কুশিয়ারার পানি নিয়ে ভারতের সঙ্গে সমঝোতার সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট :: কুশিয়ারার পানি নিয়ে ভারতের সঙ্গে সমঝোতার সম্ভাবনা

এক যুগ পর বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশন বৈঠকে বসছে চলতি মাসেই। তিস্তার পানি ভাগাভাগি নিয়ে কিছু না হলেও সিলেটের কুশিয়ারা নদীর পানি নিয়ে সমঝোতা হতে পারে এবারের বৈঠকে- মিলেছে এমন আভাস।

এক যুগেরও বেশি সময় পর বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি)। দুই দেশের মধ্যে বহমান ৫৪টি নদীর মধ্যে যে অমীমাংসিত ইস্যু রয়েছে, বৈঠকে সেসবের কোনো কোনোটির সমাধানের ইঙ্গিত রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, তিস্তা, গঙ্গা কিংবা ছয়টি অভিন্ন নদীর বাইরে সাম্প্রতিক বর্ষায় দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত বিভিন্ন নদীর পানি বেড়ে তীরবর্তী অঞ্চলে বন্যা প্রসঙ্গও থাকবে আলোচনার টেবিলে। গত জুন-জুলাই মাসে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও তার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের সিলেট বিভাগে ব্যাপক বন্যার ঘটনা আমলে নিয়ে এ ধরনের দুর্যোগ প্রতিরোধে যৌথভাবে কাজ করতে চাইবে যৌথ নদী কমিশন।

জেআরসি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের কথা রয়েছে। ওই বৈঠককে সামনে রেখে জেআরসিতে সিলেটের কুশিয়ারা নদীর বিষয়ে সমাধানে পৌঁছাতে চায় ঢাকা।

প্রধানমন্ত্রীর সফরে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এই সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ কুশিয়ারা নদীর পানি রহিমপুর খাল দিয়ে কৃষিকাজে ব্যবহার শুরু করার পর ভারতকে প্রতিদিন ফেনী নদীর ১.৮২ কিউসেক পানি দেবে। ২০১৯ সালে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি ত্রিপুরার সাব্রুম শহরে সরবরাহ করা হবে, যাতে সেখানে পানীয় জলের প্রয়োজন মেটানো যায়।

যৌথ নদী কমিশনের এক সদস্য জানান, জেআরসির পরপরই প্রধানমন্ত্রী ভারত যাবেন। এবারের বৈঠকের উদ্দেশ্য বা আমাদের চাওয়া থাকবে অন্ততপক্ষে সিলেটের কুশিয়ারার এমওইউটা যেন সাইন হয়। এটা আমাদের সবচেয়ে বড় টার্গেট। যেহেতু আমরা ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক খাওয়ার পানি মানবিক কারণে ভারতকে দেওয়ার বিষয়ে এমওইউ করেছিলাম। আমরা ওখানে কোনো ইমপ্লিমেনটেশনে যাইনি, শুধু এমওইউ করেছি। যদি এবার কুশিয়ারা সাইন হয়, তাহলে রহিমপুর খাল থেকে কৃষিকাজের জন্য আমরা যখন পানি নেওয়া শুরু করব তখন একই সময়ে ফেনী নদী থেকে ভারতে পানি দেওয়ার বিষয়ে যে এমওইউ স্বাক্ষর হয়েছিল, সেটার ইমপ্লিমেনটেশনের দিকে নিয়ে যাব।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

কুশিয়ারার পানি নিয়ে ভারতের সঙ্গে সমঝোতার সম্ভাবনা

Update Time : 12:54:33 pm, Thursday, 18 August 2022