8:25 am, Wednesday, 5 August 2026

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত

ডেস্ক রিপোর্ট :: কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় ইফাদ (৮) নামে এক শিশু আহত হয়েছে।

শুক্রবার (৬ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ছেলে ইফতিয়াজের (১৯) মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মা অঞ্জনা (৩৮) মারা যান। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে শিশু ইফাদ।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন মা ও ছেলে। পথে বটতৈল বাইপাস মোড়ে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মা-ছেলে। তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথেই ছেলের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান মা।

স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই এ এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চলা বেপরোয়া ট্রাক মানুষের প্রাণ নিচ্ছে। প্রশাসন বেপরোয়া ট্রাকচালকদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত

Update Time : 11:04:56 am, Friday, 6 May 2022