ডেস্ক রিপোর্ট :: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। কেউ কেউ হয়তো তাদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু না, আবারও জাতীয় দলের হয়ে মাঠ মাতাবেন রোনালদো। সেপ্টেম্বরে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের স্কোয়াডে তার জায়গা হয়েছে। ৩৯ বছর বয়সি রোনালদো ইউরোতে ছিলেন বিবর্ণ। কোনো গোল পাননি। তার দলও বিদায় নিয়েছে আক্ষেপ সঙ্গী করে। সেই হতাশা ভুলে এবার সামনে তাকানোর পালা, যে মিশনে আছেন পাঁবারের ব্যালন ডি’অর জয়ীও। রোনালদোই থাকছেন এই দুই ম্যাচে পর্তুগাল ক্যাপ্টেন। দেশের হয়ে ২১৩তম ম্যাচ খেলার অপেক্ষায় তিনি। ১৩০ গোলের সঙ্গে সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে চান আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর এই অন্তর্ভুক্তি খুব কম মানুষকে বিস্মিত করেছে। কারণ এরই মধ্যে তিনি ২০২৬ বিশ্বকাপ খেলার তীব্র বাসনা জানিয়েছেন বলে গণমাধ্যমের খবর। আক্রমণভাগ নিয়ে কোচ রবার্তো মার্তিনেজ মধুর সমস্যায় পড়তে পারেন। রোনালদোর সঙ্গে জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, দিয়াগো জটা, রাফায়েল লিয়াও ও পেদ্রো গনকালভেস আছেন। আগামী ৫ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল দল।
12:35 pm, Friday, 17 April 2026
News Title :
ক্রোয়েশিয়া, স্কটল্যান্ডের বিপক্ষে পর্তুগাল দলে রোনালদো
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:42:44 am, Saturday, 31 August 2024
- 242 Time View
Tag :
Popular Post






























