11:32 pm, Thursday, 21 May 2026

খুলনায় জ্বালানি তেল উত্তোলন-পরিবহন বন্ধ

ডেস্ক রিপোর্ট : জ্বালানি তেল বিক্রয়ের ওপর ডিলারস কমিশন বৃদ্ধি ও ৪০ কিলোমিটারের ওপরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধির দাবিতে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও বিতরণ ১২ ঘণ্টা বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি।

আজ সোমবার সকাল ৬টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে, যা চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এই কর্মসূচি ঘোষণা করে।

ট্যাংকলরি মালিক সমিতির মহাসচিব মো. ফরহাদ হোসেন বলেন, সর্বশেষ গেজেট অনুযায়ী বর্তমানে ডিলারস কমিশন ডিজেল প্রতি লিটারে ২ টাকা ৮৩ পয়সা, পেট্রলে ৪ টাকা ৭৮ পয়সা, অকটেনে ৪ টাকা ৯২ পয়সা, কেরোসিনে ১ টাকা ৬৮ পয়সা। বর্তমানে ট্যাংকলরি ভাড়া ৪০ কিলোমিটারের ওপরে প্রতি কিলো/লিটারে চার টাকা ভাড়া রয়েছে। তেলের দাম বৃদ্ধি পেলেও ভাড়া বাড়েনি ট্যাংকলরির ও ডিলারস কমিশন।

এদিকে কমিশন বৃদ্ধির দাবিতে গত ৭ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

খুলনায় জ্বালানি তেল উত্তোলন-পরিবহন বন্ধ

Update Time : 08:24:12 am, Monday, 22 August 2022