ডেস্ক রিপোর্ট :: খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। এর মধ্যে ১ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, খুলনা জেলা জজ আদালত থেকে আসামিরা হাজিরা দিয়ে মোটরসাইকেলে করে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে নিহতের ও হামলাকারীদের মোটরসাইকেল রয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 























