10:04 am, Monday, 1 June 2026

গাজার লোকজনকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখেছে ইসরায়েল : এইচআরডব্লিউ

ডেস্ক রিপোর্ট : ইসরায়েল সরকার অবরুদ্ধ গাজায় অভিযানের অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে সেখানকার বেসামরিক লোকজনকে অনাহারে রেখেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটি সোমবার এক প্রতিবেদনে এ কথা বলেছে।

এইচআরডব্লিউ বলেছে, ইসরায়েল সরকার যুদ্ধের পদ্ধতি হিসেবে গাজার বেসামরিক নাগরিকদের অনাহারে রেখেছে, যা যুদ্ধাপরাধের শামিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহে বাধা দিচ্ছে, মানবিক সহায়তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্পষ্টতই কৃষি এলাকা ধ্বংস এবং বেসামরিক জনগোষ্ঠীকে তাদের বেঁচে থাকার অপরিহার্য জিনিস থেকে বঞ্চিত করছে।

ইসরায়েল এইচআরডব্লিকে ‘অ্যান্টি সেমেটিক’ ও ইসরায়েল বিরোধী সংগঠন হিসেবে অভিযুক্ত করেছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, এইচআরডব্লিউ গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা করেনি, তাই গাজায় যা ঘটছে তা নিয়ে মন্তব্য করার কোনো নৈতিক অধিকার তাদের নেই। গ্রুপটি ইসরায়েলিদের ভোগান্তি ও মানবাধিকারের বিষয়ে অন্ধ হয়ে আছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় প্রতিশোধমূলক নির্বিচারে পাল্টা হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বিএনপি পরিবারের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

গাজার লোকজনকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখেছে ইসরায়েল : এইচআরডব্লিউ

Update Time : 06:54:55 am, Tuesday, 19 December 2023