12:10 am, Saturday, 7 November 2026

তৃতীয়বার বিয়ে করলেন অভিনেতা মিলন

ডেস্ক রিপোর্ট : ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আবারও বিয়ের পিঁড়িতে বসলেন। গত ফেব্রুয়ারিতে বিয়ে সারেন এ অভিনেতা। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এসময় তিনি মিলন ও তার স্ত্রীর বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।
পোস্ট করা ছবির ক্যাপশনে বিবাহিত জীবনের জন্য শুভকামনাও জানান চয়নিকা। শুধু যে চয়নিকা নব দম্পতিকে দেখতে গিয়েছিলেন এমন নয়। ছোট পর্দার অনেক অভিনয়শিল্পীই মিলনের বাড়ি হাজির হন নতুন বউ দেখতে।
জানা গেছে, মিলন গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে তৃতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অভিনেতার স্ত্রীর নাম শিপা।
এ নিয়ে আনিসুর রহমান মিলন জানান, তার বর্তমান স্ত্রী একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট। এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার ছেলে মিহরান।
তিনি বলেন, ‘আমার পরিবার থেকে আম্মা তার সন্তানকে নিয়ে যেমন চিন্তা করছে, তেমনি আমার সন্তান নিয়ে আমি চিন্তা করছি। সেখান থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আমাদের সবার সিদ্ধান্ত হয়তো একটি ঠিক জায়গায় নেওয়া হয়েছে। আমার স্ত্রীর একটি ছেলে আছে, ওর নাম রাইয়ান আর আমার ছেলের নাম মিহরান। আমি হ্যাপি, আমার এখন দুটি সন্তান।’
অভিনয়ে ফেরার বিষয়ে মিলন বলেন, ‘আমি তো ছেলের কারণেই বাহিরে আছি। আমার ওইখানে একটু ছোট্ট গোছানোর কাজ আছে, সেটি শেষ হলে আমি চলে আসব, কাজ শুরু করব। আমাকে আরও এক থেকে দেড় বছর ইন্ড্রাস্ট্রিতে সময় দিতে হবে।’
প্রসঙ্গত, অভিনেতা মিলন ১৯৯৯ সালে প্রথম লুসি গোমেজকে বিয়ে করেন। তাদের সম্পর্কের অবনতি ঘটলে ২০১২ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

তৃতীয়বার বিয়ে করলেন অভিনেতা মিলন

Update Time : 07:15:01 am, Saturday, 8 March 2025