2:03 am, Wednesday, 17 June 2026

তেলসমৃদ্ধ দেশগুলোর প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে জি-৭

ডেস্ক রিপোর্ট : জি-৭ দাম কমানোয় সহায়তা করতে তেলসমৃদ্ধ দেশগুলোর প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে।

ওপেক প্লাসের ব্যাপকভাবে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের একমাস পর ধনী দেশগুলোর সংগঠন জি-৭ শুক্রবার এ আহ্বান জানায়।

জার্মানিতে বৈঠক শেষে জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে বলেছেন, উৎপাদন বাড়ানোর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের কারনে সৃষ্ট তেলের বাজারের অস্থিরতা কমবে।

অক্টোবরে ১৩ সদস্য রাষ্ট্রের ওপেক এবং মস্কোর নেতৃত্বাধীন এর ১০ মিত্র দেশ নভেম্বর থেকে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দিয়েছিল। এতে তেলের মূল্য বৃদ্ধির আশংকা তৈরি হয়।

এদিকে ইউক্রেনে রুশ হামলার প্রাক্কালে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

তেলসমৃদ্ধ দেশগুলোর প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে জি-৭

Update Time : 08:00:46 am, Saturday, 5 November 2022