9:32 am, Monday, 24 August 2026

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ১৭ জন

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ৩০ জন।

আজ শনিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭ জন। আগের দিন ৪ হাজার ৭৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩০ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪ জন। শনাক্তের হার দশমিক ৭২ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬০ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৭ শতাংশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. আবু তাহের ও সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজ

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ১৭ জন

Update Time : 01:41:50 pm, Saturday, 30 April 2022