10:11 am, Thursday, 14 May 2026

নির্বাচনই একমাত্র লক্ষ্য নয়, নতুন সংবিধান চাই: নাহিদ ইসলাম

বিশ্বজিৎ কর :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সিস্টেমে পুরোনো আইনে এই বাংলাদেশকে আর চলতে দেব না। অভ্যুত্থানের পরে নানা শক্তি চেষ্টা করছে দেশকে এগিয়ে নেওয়ার। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।‌ নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন, “পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতার ওপর চাপানোর অপচেষ্টা চলছে!” তিনি জোর দিয়ে বলেন, ৩ আগস্ট আমাদের এক দফা লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে চ‚ড়ান্ত রূপ নিয়েছে। দমন-পীড়নের মুখে আমরা বাধ্য হয়েই প্রতিরোধ গড়ে তুলেছি। আমাদের সংগ্রাম ফ্যাসিস্ট রাষ্ট্র ও তার বাহিনীর বিরুদ্ধে!”

শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরিপাড়ায় “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শেষে আয়োজিত পথসভায় তিনি এ সব মন্তব্য করেন। নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে তিনটি মূল ইস্যু তুলে ধরেন:

১. “নির্বাচনের দাবিকে ব্যবহার করে আমাদের মূল দাবি ভুলুণ্ঠিত!” তিনি বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বহু দাবি উত্থাপন করেছিলাম। কিন্তু আমাদের সব দাবিকে শুধু ‘নির্বাচন’-এর দাবিতে রূপান্তর করা হয়েছে। আমরা নির্বাচন চাই, কারণ আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি। ভোটাধিকারের লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।”

২”ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ৩ আগস্টের সংগ্রাম ঐতিহাসিক নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন, “৩ আগস্টের আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গণ-আকাক্সক্ষার প্রকাশ। রাষ্ট্রযন্ত্র যখন নিপীড়নে মত্ত, তখন জনগণের প্রতিরোধ তৈরি হওয়া স্বাভাবিক।”

৩. “বাংলাদেশের জন্য প্রয়োজন নতুন সংবিধান!” তিনি জোর দিয়ে বলেন, “আমাদের প্রয়োজন এমন একটি সংবিধান, বাংলাদেশের সকল নাগরিকের মৌলিক অধিকার সুনির্দিষ্ট থাকবে, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল ঐতিহাসিক আন্দোলনের স্বীকৃতি থাকবে, জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হবে।”

এর আগে শহরের শহীদ মিনার থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা বের হয়। শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পথযাত্রা হয়। এতে যোগ দেন সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

পথসভায় মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।‌ উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নির্বাচনই একমাত্র লক্ষ্য নয়, নতুন সংবিধান চাই: নাহিদ ইসলাম

Update Time : 11:42:22 am, Saturday, 26 July 2025