নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামে বাল্যবিয়ে বন্ধে ভূমিকা রাখা ও চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সৈয়দ শাহনাজ আলী (৩১) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। গতকাল ১ জুন, ২০২৩ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নবীগঞ্জ উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শাহনাজ বর্তমানে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার পিটুয়া গ্রামের বাসিন্দা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে এলাকার একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্যবিয়ে বন্ধে মানবিক ও আইনি পদক্ষেপে সরাসরি ভূমিকা রাখেন শাহনাজ। এতে ক্ষুব্ধ হয় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী তন্ময় রহমান, খালেদ চৌধুরী এবং শাহনাজের চাচাতো ভাই জাবের, জিন্নাহ ও মোর্শেদ। পূর্বআক্রোশের জেরে আসামিরা শাহনাজের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। প্রাণভয়ে কিছুদিন আগে তিনি আসামিদের ২ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য হন। গতকাল সন্ত্রাসীরা পুনরায় তাঁর কাছে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। শাহনাজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। লোহার রডের আঘাতে শাহনাজের মাথা ও নাক ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ৫০ শয্যাবিশিষ্ট নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
11:47 am, Wednesday, 12 August 2026
News Title :
নবীগঞ্জে বাল্যবিয়ে বন্ধের জেরে যুবককে পিটিয়ে জখম: চাঁদা না দেওয়ায় হামলা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:07:00 pm, Friday, 2 June 2023
- 35 Time View
Tag :
Popular Post





























