5:50 pm, Friday, 22 May 2026

ফেব্রুয়ারিতে প্রেমিকের সঙ্গে রাকুলের বিয়ে

অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে। দীর্ঘদিন ধরে প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। এ জুটির প্রেম-বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। আগামী ফেব্রুয়ারি মাসে মালা বদল করবেন রাকুল-জ্যাকি। বম্বে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাকুল-জ্যাকির প্রি-ওয়েডিং অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই প্রেমিক যুগল।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘রাকুল-জ্যাকি তাদের বিয়ের তারিখটি গোপন রাখতে চাইছেন। ডিজাইনার থেকে ফটোগ্রাফার কেউ তাদের বিয়ের বিষয়ে তথ্য দিতে চান না। প্রত্যেকে জানিয়েছেন, গোয়াতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।’ পুরোদমে বিয়ের প্রস্তুতি চলছে। কনের পোশাক ডিজাইন করছেন তরুণ তাহিলিয়ানি। এ বিষয়ে সূত্রটি বলেন, ‘এটি পূর্ণাঙ্গ একটি বলিউডি বিয়ে হতে যাচ্ছে।’

বিয়ের পরপরই কাজে ফিরবেন রাকুল। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রাকুল কিংবা জ্যাকি। ২০২২ সালে রাকুল প্রীতের জন্মদিনে জ্যাকির সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন এই যুগল। এরপর বিভিন্ন জায়গা তাদেরকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ফেব্রুয়ারিতে প্রেমিকের সঙ্গে রাকুলের বিয়ে

Update Time : 03:49:39 pm, Friday, 19 January 2024