3:00 pm, Saturday, 28 November 2026

বিতর্কিত টুইটের জেরে কেআরকে গ্রেপ্তার

বিনোদন ডেস্ক : বিতর্কিত টুইট করে সব সময় চর্চায় থাকেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান (কেআরকে)। এবার দুই বছরের পুরনো এক টুইটের কারণে গ্রেপ্তার হতে হলো তাকে।

বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কামাল রশিদ খান। বলিউড তারকাদের পেছনে লেগে থাকাই যেন তার কাজ। সম্প্রতি ভারতের বাইরে গিয়েছিলেন কেআরকে। মঙ্গলবার সকালে দেশে ফিরতেই মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। আজ বোরিভালি কোর্টে তোলা হবে কেআরকে-কে।

সর্বশেষ আনুশকা-বিরাটকে নিয়ে টুইট করে সমালোচিত হয়েছেন কেআরকে। টুইটারে তিনি লিখেছেন, ‘বিরাটের মনে ডিপ্রেশনের সমস্যা ঢুকিয়েছেন আনুশকা।’

বক্স অফিস ও বলিউড তারকাদের নিয়ে সমালোচনার পাশাপাশি কেআরকে অভিনয়ও করেছেন কয়েকটি হিন্দি ও ভোজপুরি সিনেমায়। এ ছাড়া তিনি ‘বিগ বস থ্রি’-এর একজন প্রতিযোগী ছিলেন।
তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে

Tag :
About Author Information

Sirajul Islam

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বিতর্কিত টুইটের জেরে কেআরকে গ্রেপ্তার

Update Time : 07:22:11 am, Tuesday, 30 August 2022