5:16 am, Saturday, 18 April 2026

ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : ঢাকা: ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে বলে জানান তিনি।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলমান ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে রাজনীতি আসছে না। ভারত থেকে চাল আমদানি করবে কি করবে না এগুলো ম্যাটার না, যারা প্রতিযোগিতামূলক মূল্যে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি… সেখান থেকে নেব। সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গে কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি প্রবেশ করবে না।

পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন বাংলাদেশে কিছু রপ্তানি করবে না। আপনারা কূটনৈতিক দেনদরবার করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা কূটনৈতিকরা দেখবেন, উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না। ভারতে চাল, পেঁয়াজ উৎপাদন হয়, যখন অতিরিক্ত থাকে তখন কোথায় বিক্রি করবে?

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, একেবারে যে স্থিতিশীল না, সে বিষয়ে আমি অ্যাগ্রি করি না। জিনিসপত্রের দাম কমছে কিছুটা। আজকে আমরা চাল, মসুর ডাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ দুটিই খাদ্যদ্রব্য। এর আগেও আমরা অনুমোদন দিয়েছি।

তিনি বলেন, ভবিষ্যতের বিষয়ে আমরা কথা বলেছি। সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে, সেটা কীভাবে কতটুকু আনা যায়, সে বিষয়ে আমরা আলাপ করেছি। ইতোমধ্যে আমদানি হচ্ছে। আমরা তো সমস্ত কিছুর ডিউটি (শুল্ক) কমিয়ে দিয়েছি। অতএব একটু ধৈর্য ধরেন।

বাজারে পাঁচ লিটার বোতলের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, সাংবাদিকরা এমন তথ্য উল্লেখ করলে অর্থ উপদেষ্টা বলেন, না এটা একটু প্রবলেম আছে। সয়াবিনের দাম বাইরে অনেক বেড়ে গেছে।

অন্য এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সাপ্লাই চেইনের ভেতরে অনেকগুলো ব্যাপার। বহুলোক সম্পৃক্ত, পরিবহনের ব্যাপার আছে, বাজারের ব্যাপার, সেগুলো অ্যাড্রেস না করলে তো… আনলাম গুদামে রয়ে গেল, সেগুলো তো ভোক্তার কাছে যেতে হবে।

রমজানে নিত্যপ্রয়োজনী পণ্যের দামে স্বস্তি থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, হ্যাঁ, থাকবে। খেজুর এলসি হয়েছে, খেজুর চলে আসবে।

কোনো পণ্যে ট্যাক্স কমানোর তো প্রভাব পড়ছে না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সেটাই তো আমার জন্য একটু চিন্তার ব্যাপার। সবকিছু তো জিরো ট্যাক্স করে দিয়েছি।

সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সিন্ডিকেট তো এক জায়গায় না। আপনি সিন্ডিকেট ভাঙতে যাবেন, কোথাও বসে আছে, সে নিয়ন্ত্রণ করে। চাঁদাবাজির সিন্ডিকেট আছে, পরিবহনের সিন্ডিকেট আছে, রাজনৈতিক আছে। আমি সব সময় বলি রাজনৈতিক সমঝোতা খুব কঠিন, চাঁদাবাজির সমঝোতা খুব সহজ।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না: অর্থ উপদেষ্টা

Update Time : 10:21:59 am, Wednesday, 4 December 2024