6:04 am, Saturday, 20 June 2026

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১১

ডেস্ক রিপোর্ট : ভারতের মধ্যপ্রদেশের আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। কারখানাটিতে বিস্ফোরণের ঘটনায় আরও ৬০ জনের মতো আহত হন।

এই অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা ওই কারখানার একজন শ্রমিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেছেন আগুন লাগার সময় কারখানাটিতে ১৫০ জনের মত শ্রমিক কাজ করছিলেন।

কারখানাটিতে প্রচণ্ড বিস্ফোরণে পাশের নর্মদাপুরম জেলার সেওনি মালওয়া এলাকায় কম্পন অনুভূত হয় এবং বসতিগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভোপাল এবং ইন্দোরের মেডিকেল কলেজগুলোকে পোড়ারোগীদের জন্য প্রস্তুত করতে বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কারখানার কাছের একটি রাস্তা দিয়ে এলাকার লোকজন আতঙ্কে পালাচ্ছে এবং কাছেই কারখানাটি থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১১

Update Time : 07:17:52 am, Wednesday, 7 February 2024