5:38 am, Friday, 6 November 2026

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে সোনায় মোড়ানো আইফোন হারালেন উর্বশী

ডেস্ক রিপোর্ট : চলমান বিশ্বকাপে শনিবার ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন বলিউডের বহু তারকা। যার মধ্যে উর্বশী রাওতেলারও ছিলেন। কিন্তু সেখানেই ভারতের জন্য গলা ফাটাতে গিয়ে নিজের ২৪ ক্যারেট সোনায় মোড়ানো আইফোনটি হারিয়ে অপ্রীতিকর ঘটনার শিকার হন উর্বশী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন উর্বশী। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শিগগিরই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’ সেই পোস্টে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন অভিনেত্রী।

পোস্ট ছড়িয়ে পড়তেই সেখানে ভক্তদের নানা মন্তব্য চোখে পড়েছে। কেউ কেউ অভিনেত্রীকে সহানুভূতি জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ‘আশা করছি, তাড়াতাড়ি আপনি ফোন ফেরত পাবেন।’

এর আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ডের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল। সেই প্রসঙ্গ টেনে কেউ আবার মজা করে লিখেছেন, ‘মনে হচ্ছে, ফোনটা ঋষভ পন্থ কাছে রয়েছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে সোনায় মোড়ানো আইফোন হারালেন উর্বশী

Update Time : 08:41:02 am, Monday, 16 October 2023