12:07 pm, Friday, 17 April 2026

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের, আহত ৩

ডেস্ক রিপোর্ট :: কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার রেলওয়ে পাওয়ার হাউস হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃত তিনজন হলেন দেব কুমার, মিলন লাল ও মোবারক। তাদের মধ্যে দেব কুমার ও মিলন লাল চাচাতো ভাই। আর মোবারকের বাড়ি সুনামগঞ্জে।

আহত তিনজন হলেন আবদুল্লাহ, সকাল ও সানি। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহম্মেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে স্পৃষ্ট হয়। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ ঘটনায় যদি কারও ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের, আহত ৩

Update Time : 09:03:32 am, Friday, 26 August 2022