2:03 am, Wednesday, 15 July 2026

মজাদার কাঁঠালের বিচির হালুয়া

ডেস্ক রিপোর্ট:কাঁঠাল খেয়ে এর বিচি কমবেশি সবাই সংরক্ষণ করেন। কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু সব পদ তৈরি করা যায়। এর ভর্তা-তরকারি অনেকেরই পছন্দের। ভালো করে ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করলে ছয় মাস এমনকি এক বছর পর্যন্তও ভালো থাকে এই বিচি। চাইলে এই বিচি দিয়ে ডেজার্টও তৈরি করা যায়। তেমনই এক পদ হলো কাঁঠাল বিচির হালুয়া। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। রইলো রেসিপি-

বানাতে যে উপকরণ লাগবে

সেদ্ধ কাঁঠালের বীজ বাটা ২ কাপ, চিনি পৌনে ১ কাপ, কনডেন্স মিল্ক ৩ টেবিল চামচ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, ঘি আধা কাপ ও জর্দার রং সামান্য।

যেভাবে বানাবেন

কাঁঠালের বীজের উপরের সাদা খোসা ফেলে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর পাটায় ঘষলে উপরের লাল অংশ উঠে যাবে। তারপর বীজগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা হয়ে গেলে পাটায় মিহি করে বেটে নিতে হবে। যেন দানা দানা না থাকে। বাটা হয়ে গেলে এর সঙ্গে চিনি দিয়ে চুলায় জ্বাল দিন। কিছুক্ষণ জ্বাল হওয়ার পর কনডেন্স মিল্ক ও অল্প ঘি দিয়ে আবারও নাড়তে হবে।

কিছুক্ষণ পর পর একটু একটু করে ঘি দিতে হবে। হালুয়া নাড়তে নাড়তে যখন অনেকটাই শুকিয়ে যাবে, তখন এর সঙ্গে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে ও অনবরত নাড়তে হবে। যখন হালুয়া শুকিয়ে প্যানের গা ছেড়ে আসবে তখন ট্রেতে ঘি ব্রাশ করে তার উপর হালুয়া ঢেলে দিতে হবে। চামচ দিয়ে চেপে চেপে ট্রেতে সমানভাবে হালুয়া ছড়িয়ে দিতে হবে। গরম থাকতেই হালুয়া নিজের পছন্দমতো আকৃতিতে কেটে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে কাঁঠালের বীজের হালুয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

মজাদার কাঁঠালের বিচির হালুয়া

Update Time : 10:24:53 am, Wednesday, 5 July 2023