5:59 am, Saturday, 20 June 2026

মৌলভীবাজারে জুয়ার আসরে পুলিশের অভিযান,জুয়া খেলার তাস ও নগদ টাকাসহ আটক ৫

মৌলভীবাজার পতিনিধি:মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ টাকাসহ ৫ জুয়ারিকে আটক করা হয়েছে।

গতকাল (১৭ জুন) রাতে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ১। জাহাঙ্গীর মিয়া (৩৮), ২। তাজুল ইসলাম (৪০), ৩। মোঃ অলি মিয়া (৫৫), ৪। মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া(৪০) এবং ৫। আব্দুল কাশেম (৩৫)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই মোঃ বাসেদ মিয়া, এএসআই নুরুল ইসলামসহ পুলিশের একটি দল মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকার জনৈক খালেক মিয়ার লেবার কলোনীর বাসায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করে।

এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে নগদ ৫,৫৫০/- টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস জব্দ করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী জানান, ’’ এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনা মোতাবেক মৌলভীবাজারকে জুয়া ও মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।’’

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

মৌলভীবাজারে জুয়ার আসরে পুলিশের অভিযান,জুয়া খেলার তাস ও নগদ টাকাসহ আটক ৫

Update Time : 12:06:13 pm, Sunday, 18 June 2023