মনিরুজ্জমান মনির: পয়লা বৈশাখ উপলক্ষে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে পালন। বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন আরেক বছরে পর্দাপণ করেছে বাঙালি। নতুন বছর শুরুর এ দিনটি বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বর্ষবরণে উৎসবে প্রাণের ছোঁয়ায় মেতেছেন মৌলভীবাজারবাসী।
মঙ্গল শোভাযাত্রা জানান দেয়- মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।
আজ সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমী থেকে বাংলা নববর্ষের ‘আনন্দ শোভাযাত্রা’ র্যালী বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ‘আনন্দ শোভাযাত্রা’ র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। স্কুল মাঠে নির্মিত মঞ্চে শিল্পকলা একাডেমী, জাসাস, মৌসাস এর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে।
বাংলা নববর্ষ ১৪৩২ মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের নেতৃতে বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’ র্যালী বের হয়। র্যালীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মৌলভীবাজার পৌরসভা পৃথক ভাবে মেয়র চত্তরে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক 


























